নূর হোসেনের সঙ্গী সুমন ফের জামিন চাইলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন।
গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো খান সুমনের জামিনের আবেদন খারিজ করে দেন বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা দত্ত।
খান সুমন নূর হোসেনের সঙ্গে গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার হন।
খান সুমনের আইনজীবী তারক চন্দ্র দাস প্রথম আলোকে জানান, এই মামলার জামিনের আবেদনের শুনানি হবে ৭ আগস্ট। তিনি আরও জানান, খান সুমন অবৈধভাবে ভারতে প্রবেশ করেননি। পাসপোর্ট, ভিসা নিয়ে যথারীতি ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমানে করে কলকাতায় এলে তাঁকে অনুপ্রবেশের দায়ে মামলায় জড়ানো হয়। তাই তাঁর জামিনের জন্য আবেদন করা হয়েছে জেলা ও দায়রা জজ আদালতে।