নেতাদের মৌখিক নির্দেশ মানবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক নেতাদের মৌখিক নির্দেশ না মানতে আমলাদের পরামর্শ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
শীর্ষ আমলাদের ওপর থেকে রাজনৈতিক চাপ কমাতে গতকাল বৃহস্পতিবার জারি করা একটি রুলে আরও বলা হয়, তাঁদের চাকরির ন্যূনতম মেয়াদ পূরণের নিশ্চয়তা থাকতে হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, আমলাদের চাকরির মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হলে তা তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। আমলাদের কাজের বেশির ভাগ অবনতি ঘটে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে।
সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা জারি করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে তিন মাস সময় বেঁধে দেন।
আমলাদের ক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সুপ্রিম কোর্ট তাঁদের রাজনৈতিক নেতাদের মৌখিক নির্দেশগুলো লিখে রাখতে বলেছেন, যেন কোনো সিদ্ধান্ত গ্রহণের কারণে পরবর্তী সময়ে তাঁদের হেনস্তা হতে না হয়। সুপ্রিম কোর্ট বলেন, আমলারা রাজনৈতিক নেতাদের এসব নির্দেশ নথিভুক্ত করে রাখলে সেগুলো স্বচ্ছতা বিধানে এবং জনগণকে সঠিক তথ্য পেতে সাহায্য করবে। টাইমস অব ইন্ডিয়া।