নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণা শুরু, মূল বিষয় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁর প্রচারণাজুড়ে ছিল ইরান ইস্যু। পুনর্নির্বাচিত হলে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ২২ জানুয়ারি ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।জেরুজালেমে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘ইরানের হুমকি, ক্ষেপণাস্ত্রের হুমকি ও শত্রুদের হুমকি মোকাবিলায় আপনারা কাকে সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করেন?’ তিনি বলেন, ‘আমাদের এখনো অনেক কিছু করার আছে। আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। সময় দ্রুত চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম কাজই হচ্ছে ইরানকে প্রতিহত করা।’ইসরায়েলসহ পশ্চিমাদের অভিযোগ, পারমাণবিক জ্বালানি কর্মসূচির নামে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পাঁয়তারা করছে। কিন্তু তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, বিদ্যমান মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখলে ২০১৩ সালের গ্রীষ্মের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় রসদের মালিক হয়ে যেতে পারে ইরান। এএফপি।