নেতানিয়াহু পুনরায় লিকুদ পার্টির নেতা নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই গতকাল বুধবার নেতানিয়াহু নিজের জয়ের ঘোষণা দেন।সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রতি আস্থা ও পুনরায় সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। সত্যিকার অর্থে লিকুদ পার্টি আজ জয়ী হয়েছে। আমরা প্রমাণ করেছি যে একতাই আমাদের শক্তি। ইসরায়েলিদের কল্যাণের জন্য আমাদের নেতৃত্বের দায়িত্বশীলতা অব্যাহত থাকবে।’ এই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে কট্টর জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মোশি ফেইগলিনকে সহজেই পরাজিত করেন নেতানিয়াহু। এই জয়ের ফলে লিকুদ পার্টিতে তাঁর অবস্থান দৃঢ় হবে এবং দেশটিতে চলতি বছর আগাম নির্বাচনের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলে ২০১৩ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির কয়েকটি সংবাদপত্রে আগাম নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এএফপি।