প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্যালয় দখল নিয়ে রেষারেষি। একপর্যায়ে উভয় পক্ষের মুখোমুখি অবস্থান। শেষমেশ প্রতিপক্ষের এক নেতার গায়ে সাপ ছুড়ে মেরেছেন অপর পক্ষের নেতা-কর্মীরা। কলকাতায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ঘটেছে এ ঘটনা।জানা গেছে, কলকাতার নর্থ রোডে কংগ্রেসের আঞ্চলিক কার্যালয়টি সম্প্রতি দখল করে নেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে রেষারেষি চলছিল। গত মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা একটি সাপ ছুড়ে মারেন স্থানীয় কংগ্রেস নেতা ও পৌরসভার কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের গায়ে। তবে সাপটি কামড় দিতে পারেনি ওই নেতাকে।