প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর বামপন্থী দল পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের (পিআরডি) প্রতিষ্ঠাতা কুয়াওথেমক কার্ডেনাস পদত্যাগ করেছেন। গত ২৬ সেপ্টেম্বর ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তাঁর দলেরই সদস্য এক সাবেক মেয়রের বিতর্কিত ভূমিকার জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অনুসারীদের কাছে গত মঙ্গলবার পাঠানো এক চিঠিতে দল ছেড়ে দেওয়ার কথা জানান কার্ডেনাস। চিঠিতে তিনি বলেন, ইগুআলা শহরের সাবেক মেয়র হোসে লুইস আবারকার ছাত্রদের সঙ্গে বিবাদে জড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এএফপি