প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনের চুলের ছাট বেশ অন্য রকম। সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে, এখন দেশটির বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব ছাত্রকে উনের মতো করেই চুল ছাঁটাতে হবে। রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে সরকার এই নির্দেশ জারি করেছে। এতে অনেকেই বেশ ক্ষুব্ধ। কারণ প্রত্যেকের মাথা ও মুখমণ্ডলের গড়ন ভিন্ন। একই ধরনের চুলের ছাঁট সবাইকে মানায় না। চীনে বসবাসকারী উত্তর কোরিয়ার এক নাগরিক বলেন, উন যেভাবে চুল ছাঁটান, সেটা তাঁদের দেশে ‘চীনা চোরাকারবারি ছাঁট’ হিসেবে পরিচিত। বিবিসি।