নেপাল এভারেস্ট আরোহীদের নিরাপত্তা বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্টে আরোহীদের নিরাপত্তা আরও জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে নেপালের সরকার। এখন থেকে পর্বতশৃঙ্গের বেস ক্যাম্পে সরকারি দপ্তর খোলা হবে, যেখানে সেনা এবং পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে। দেশটির কর্মকর্তারা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। গত বছরের এপ্রিল মাসে ইউরোপের তিন পর্বতারোহীর সঙ্গে শেরপাদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা তিলকারাম পান্ডে বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তাদের একটি দল দিয়ে বেস ক্যাম্পে একটি দপ্তর খুলব। সেখানে সামরিক বাহিনী এবং পুলিশের সদস্যরাও থাকবেন। এটা কোনো সংঘাত সমাধান করা সহজ করে তুলবে। বেস ক্যাম্পে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি আরোহণকারীদের এই অনুভূতি দেবে যে, তাঁরা নিরাপদ।’ রয়টার্স।