নেপাল থেকে প্রতিবন্ধী শিশুদের দত্তক নিতে পারবে অন্য দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি নাগরিকেরা যাতে নেপাল থেকে প্রতিবন্ধী শিশুদের দত্তক নিতে পারে, এ জন্য দেশটির আইন সংশোধন করা হয়েছে। নেপালের এক সরকারি কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।নেপালের শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেরজুং কারকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অনেক অভিভাবক তাঁদের প্রতিবন্ধী শিশুদের দত্তক দিতে চান। এ জন্য তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমরা আইন সংশোধন করেছি। এর ফলে এখন নেপাল থেকে শারীরিক ও মানসিকপ্রতিবন্ধী শিশুদের দত্তক নিতে পারবেন যেকোনো দেশের নাগরিকেরা। তবে আমরা আশা করব, দত্তক নেওয়া ওই সব শিশু পশ্চিমা দেশগুলোতে সর্বোত্তম স্বাস্থ্যসেবা পাবে।’ ইউনিসেফ জানায়, নেপাল থেকে দত্তক নেওয়া প্রায় ৬০ শতাংশ শিশু আসলে এতিম নয়। ওই ঘটনার পর ২০০৮ সালে দত্তক নেওয়ার নতুন আইন করে নেপাল। দুই বছরের মাথায় সেই আইন সংশোধন করা হলো। এএফপি।