নেপালে অনিয়মের অভিযোগে মন্ত্রী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই দুর্নীতির অভিযোগে দেশটির শ্রম ও পরিবহনমন্ত্রী সারিতা গিরিকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রীয় জনশক্তি পার্টির এম এস থাপাকে গিরির স্থলাভিষিক্ত করা হয়েছে। গতকাল শনিবার রিভিউ নেপাল-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।মন্ত্রণালয়ের শ্রমবিভাগের মহাসচিবসহ অন্যান্য কর্মকর্তাকে বদলি করার সময় গিরি ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও প্রধানমন্ত্রী ভট্টরাই গিরিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। তবে গিরি সরকারি কর্মকর্তা বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। গিরি নেপাল সদভাবনা পার্টির একাংশের নেতা।প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি ও এক সচিবের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রী আরেক মন্ত্রী মহেন্দ্র যাদবকেও বরখাস্ত করতে পারেন। বিবিসি।