নেপালে কট্টরপন্থী মাওবাদীদের টানা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের আসন্ন নির্বাচন স্থগিত করার দাবিতে টানা ধর্মঘটের ডাক দিয়েছে কট্টরপন্থী মাওবাদীরা। ধর্মঘট সামনে রেখে গতকাল সোমবার বেশ কিছু যানবাহনে আগুন দেয় তারা। এ সময় পুলিশ অন্তত ৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র গণেশ কেসি জানান, ধর্মঘট চলাকালে নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন-মাওবাদী) নেতৃত্বাধীন ৩৩ দলের বিক্ষোভকারীরা এক ডজন যানবাহনে আগুন দিয়েছে। পুলিশ ৪৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কাঠমান্ডুতে চারটি যানে হামলার সময় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দলীয় সমর্থকেরা উত্তরাঞ্চলীয় দোলাখা এলাকায় রাখা দুটি গাড়িতে আগুন দেয়। দেশের পূর্বাঞ্চলে দুটি পিকআপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়।
নেপালের মাওবাদী দল থেকে গত বছর বেরিয়ে এসে সিপিএন-মাওবাদী দল গঠন করেন কট্টরপন্থী কিছু নেতা। তাঁরা ১৯ নভেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এএফপি।