নেপালে তিন মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে নিজের তিন মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।দক্ষিণাঞ্চলীয় মকাওয়ানপুর জেলার ফপরবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকার সময় ওই তিন মেয়েকে পাথরের আঘাতে হত্যা করা হয়। তিন মেয়ের বয়স ৯, ১০ ও ১২ বছর। ওই ব্যক্তি মেয়েদের হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশের ওই কর্মকর্তা জানান, স্ত্রী ও ছেলে প্রতিবেশীর একটি বিয়ের অনুষ্ঠানে গেলে ওই ব্যক্তি নির্জনে পেয়ে মেয়েদের হত্যা করেন। এএফপি।