নেপালে নভেম্বরে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে সাংবিধানিক পরিষদের নির্বাচন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশটির অন্তর্বর্তী সরকার এ ঘোষণা দিয়েছে বলে গতকাল শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।

খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার বিকেলে নেপালের মন্ত্রিসভা নির্বাচনের এই তারিখ ঘোষণা করে। এই নির্বাচন চলতি জুনে হওয়ার কথা ছিল। নির্বাচনী আইন সংশোধনে আরও কিছুটা সময় প্রয়োজন বলে তা পিছিয়ে দেওয়া হয়।

এর আগে ২০০৮ সালের মে মাসে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে প্রথম সাংবিধানিক পরিষদ গঠন করা হয়েছিল। পরিষদকে নেপালের জন্য নতুন একটি সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ায় পরে ওই পরিষদ ভেঙে দেওয়া হয়।