নেপালে নির্বাচনবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পুলিশ গতকাল রোববার গণমাধ্যমের একটি গাড়ি ভাঙচুর ও জনসাধারণের জন্য হুমকি সৃষ্টির অভিযোগে ১৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। নির্বাচনবিরোধী গোষ্ঠীগুলো দেশব্যাপী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নেপালের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী মাওবাদীদের একটি অংশসহ ৩৩টি রাজনৈতিক দলের জোট দেশব্যাপী এ ধর্মঘটের ডাক দেয়। এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশটির আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশের মুখপাত্র কেশব অধিকারী এএফপিকে বলেন, ‘বিক্ষোভ মিছিল থেকে পাথর ছুড়ে একটি টেলিভিশনের গাড়ি ভাঙচুর ও আশপাশের পথচারীদের ওপর হামলা চালানোর হুমকি দেওয়ার অভিযোগে আমরা ১৫ জনকে গ্রেপ্তার করেছি।’ এএফপি।