নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ২৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।নেপালের পশ্চিমাঞ্চলে গত শুক্রবার দিবাগত রাতে ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তা নারা বাহাদুর আয়ার জানান, রাত দুইটার দিকে দোতি জেলার একটি খাড়া পাহাড়ের ৬০০ মিটার উচ্চতা থেকে বাসটি দিক পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তিনি বলেন, দুর্ঘটনার কারণখতিয়েদেখা হচ্ছে। আহতদের স্থানীয়বিভিন্ন হাসপাতালেভর্তিকরা হয়েছে।প্রত্যক্ষদর্শীও স্থানীয় ব্যক্তিরা মনে করছেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি।