নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পার্লামেন্টে ভোটের দিন আবার পিছিয়েছে। গতকাল বুধবার একজন কর্মকর্তা জানিয়েছেন, এতে দেশটিতে নেতৃত্বের শূন্যতা আরও দীর্ঘস্থায়ী হলো।প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা ছিল। মাওবাদীদের চাপের মুখে ছয় সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ক্ষমতা থেকে সরে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী পদে এই শূন্যতার সৃষ্টি হয়।মাওবাদী নেতারা জানান, গত শনিবার দলের এক পার্লামেন্ট সদস্যের মৃত্যুর পর ভোটের জন্য প্রস্তুত হতে তাঁদের সময়ের প্রয়োজন। পার্লামেন্ট সচিবালয়ের কর্মকর্তা লাভা প্রসাদ গৌতম গতকাল বলেন, ‘গত সপ্তাহে পার্লামেন্টের এক সদস্য মারা যাওয়ায় আজকের ভোট স্থগিত করা হয়েছে।’পার্লামেন্টের মেয়াদ বাড়ানোর জন্য বিরোধী মাওবাদীদের সমর্থন প্রয়োজন। এ জন্য ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সরকার গঠনের উদ্দেশ্যে একটি চুক্তির পর গত মে মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি হন প্রধানমন্ত্রী মাধব কুমার।