নেপালে প্রতিদিন নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী কাঠমান্ডু ও পশ্চিমাঞ্চলীয় শহর পোখারাসহ নেপালের অধিকাংশ এলাকায় প্রতিদিন নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) কর্মকর্তারা জানান, নদীগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় তারা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এএফপি।