নেপালে বন্দুকধারীদের গুলিতে বিচারক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে বন্দুকধারীদের গুলিতে রানা বাহাদুর বাম (৬৪) নামের একজন বিচারক নিহত হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৮মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডুর বাগালামুখি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিচারক রানা বাহাদুর একটা ঘুষ কেলেঙ্কারি মামলার তদন্ত করছিলেন।কাঠমান্ডু পুলিশের মুখপাত্র রবি রাজ শ্রেষ্ঠ জানান, রানা বাহাদুর বাম ও তাঁর দেহরক্ষী বাগালামুখি মন্দির থেকে বের হয়ে আসছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁদের পথ রোধ করে গুলি করে পালিয়ে যায়। রানা বাহাদুরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিচারকের দেহরক্ষীও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। রবি রাজ শ্রেষ্ঠ আরও বলেন, ‘রানা বাহাদুরের হাতে বেশ কয়েকটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তদন্তের স্বার্থে বিচারকের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।’ এএফপি।