নেপালে বন্যায় ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের অন্নপূর্ণা অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রোববার উদ্ধারকারীরা জানান, মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনেরও বেশি হতে পারে।অন্নপূর্ণা জেলার পুলিশ কর্মকর্তা শৈলেস থাপা বলেছেন, বন্যায় এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ এবং তাঁদের মধ্যে ইউক্রেনের তিনজন পর্যটকও রয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ১৫টি লাশের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। উদ্ধারকর্মীরা সংকটপূর্ণ এলাকায় খননযন্ত্র দিয়ে কাদামাটি সরানোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শৈলেস থাপা বলেন, যে ৪৩ জন নিখোঁজ রয়েছেন, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়।গত শনিবার পর্যটকদের কেন্দ্রস্থল পোখারার সেটি নদীর কাছে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। বন্যায় ওই এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি স্থান এখনো পানির নিচে রয়েছে।উদ্ধ বাহাদুর গুরুং নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, হঠাৎ করেই নদীর পানি ওপরের দিকে ফুঁসে উঠতে শুরু করে। তারপর তা তীর ছাপিয়ে জনপদে আছড়ে পড়ে। এ সময় বেশ কিছু মানুষ নদীতীরে বনভোজন করছিল, কেউ বা বিশ্রাম নিচ্ছিল। নিখোঁজদের উদ্ধারে আশপাশের প্রায় ২০০ কিলোমিটার এলাকায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও সেনাসদ্যরা এতে অংশ নিয়েছেন। এএফপি।