নেপালে বাঘ বেড়েছে
নেপালে গত দুই বছরে বাঘের সংখ্যা বেড়েছে। এই সময়ে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশটিতে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬।ডব্লিউডব্লিউএফ পরিচালিত এক শুমারিতে এ তথ্য উঠে এসেছে।বাঘশুমারিতে দেখা গেছে, নেপালে গত দুই বছরে ২১টি বাঘ বেড়েছে। ২০১০ সালের ১৫৫টি থেকে বেড়ে ২০১২ সালে দাঁড়িয়েছে ১৭৬টি।বিশ্বের বিভিন্ন দেশে বাঘের অস্তিত্ব দ্রুত কমতে থাকায় পরিবেশবাদীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন; এমনকি নেপালেও বাঘের অস্তিত্ব হয়ে পড়েছিল প্রায় বিপন্ন। ২০০০ সালেও দেশটিতে সাড়ে তিন শতাধিক বাঘ ছিল। ২০০৮ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ১২১।নেপালের সর্বশেষ পরিসংখ্যান প্রাণী সংরক্ষণবাদীদের জন্য একটা বড় খবর। তাঁরা বাঘের অস্তিত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে নেপালের বাঘশুমারির ফল প্রকাশ করা হয়। শুমারিতে দেখা গেছে, চার বছরে নেপালের পশ্চিমাঞ্চলীয় বারদিয়া ন্যাশনাল পার্কে বাঘের সংখ্যা বেশি বেড়েছে। ডব্লিউডব্লিউএফের নেপালি প্রতিনিধি অনিল মানন্ধর বলেন, ‘বাঘের সংখ্যা বাড়ায় আমরা খুবই উৎসাহ বোধ করছি।’ পিটিআই।