নেপালে মতৈক্যের সরকারে রাজি মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মে মাসে অনুষ্ঠেয় নেপালের জাতীয় নির্বাচন তত্ত্বাবধান করার জন্য একটি জাতীয় মতৈক্যের সরকারের প্রস্তাবে রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। গত শনিবার নিজ দল ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ মনোভাব ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই মনোভাবকে নেপালে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা অবসানের একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার দূরের শিল্প শহর হেতাউদায় ছয় দিনব্যাপী ওই সম্মেলন হচ্ছে।বাবুরাম বলেন, ‘সাংবিধানিক আইন পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কারও নেতৃত্বে একটি জাতীয় মতৈক্যের সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করতে আমরা প্রস্তুত।’ রয়টার্স।