নেপালে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে গৃহযুদ্ধ চলাকালে সাবেক মাওবাদী গেরিলা কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যের মধ্যে যাঁরা গুরুতর যুদ্ধাপরাধ করেছেন, তাঁদের সাধারণ ক্ষমা করা হবে না। দেশটির সরকারের একটি শীর্ষ প্যানেল গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, নেপালে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ হয় আরও অন্তত এক হাজার ৩০০ জন। দেশটিতে গৃহযুদ্ধ শেষ হয় ২০০৬ সালে। গৃহযুদ্ধের ক্ষত সারিয়ে তুলতে সরকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্যানেল গঠন করে। প্যানেলের আইনজীবী দীনেশ ত্রিপাঠি বলেন, ‘আমরা সুপারিশ করেছি, গৃহযুদ্ধ চলাকালে গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের যেন সাধারণ ক্ষমা করা না হয়।’ এএফপি।