নেপালে সাবেক রাজা জ্ঞানেন্দ্রর 'তীর্থযাত্রায়' বিক্ষোভকারীদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞানেন্দ্র শাহ
জ্ঞানেন্দ্র শাহ

নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বেশ কিছু শিক্ষার্থী। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাতটি জেলার মন্দিরগুলো পরিদর্শনের জন্য দুই সপ্তাহের এক ব্যক্তিগত সফর শুরুর প্রাক্কালে গতকাল সোমবার তিনি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন। পুলিশ এ কথা জানিয়েছে।

জ্ঞানেন্দ্র শাহের এক ঘনিষ্ঠ সহযোগী সাগর তিমালসিনা জানান, ‘রাজার এই সফর নিতান্তই ধর্মীয় উদ্দেশে। এ সফর কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশে নয়।’

 শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দিয়ে রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাঁচ বছর আগে নেপালে রাজতন্ত্রের অবসান হলে জ্ঞানেন্দ্র রাজপ্রাসাদ ছাড়েন। এএফপি।