নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোতে কড়া সতর্কতা জারির পর নেপালের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক কেশব রাজ খানাল বলেন, সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।আল-কায়েদা ও লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছে। ভারত থেকে দক্ষিণ এশিয়ার কোনো দেশে কিংবা দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকে ভারতগামী বিমান ছিনতাইয়ের পরিকল্পনা নিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের এই খবরে বিমানবন্দরগুলোতে সতর্কতা সংকেত জারি করে ভারত।১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৭ জন যাত্রীসহ উড্ডয়ন করা ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় পাকিস্তানি জঙ্গিরা।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। পিটিআই।