নেপালের সাবেক তিন পুলিশ কর্মকর্তার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তি মিশনের জন্য ত্রুটিপূর্ণ যানবাহন কেনার দায়ে নেপালের সাবেক তিন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা ও এক ব্রিটিশ ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।নেপালের দুর্নীতি দমনবিষয়ক বিশেষ আদালত গত সোমবার এই চারজনের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন। নেপালের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার রায়ের বিষয়টি জানান। দায়ী ব্যক্তিদের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চার কোটি ৮০ লাখ থেকে ১৭ কোটি রুপি জরিমানা করা হয়েছে। তবে তাদের এখনো কারাগারে নেওয়া হয়নি। এএফপি।