প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সাবেক যুবরাজ পরশ শাহ গত ডিসেম্বরে একটি অবকাশ যাপন কেন্দ্রে ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ভরতপুরের একটি আদালতে হাজিরা দেন। পরশ শাহ ডিসেম্বরে চিতবান জেলার একটি অভিজাত অবকাশ যাপন কেন্দ্রে নেপালের উপপ্রধানমন্ত্রী সুজাতার মেয়ে ও জামাতার সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই ফাঁকা গুলি ছোড়েন। এই ঘটনায় মামলার পর সাবেক এই যুবরাজকে গ্রেপ্তার করা হয়। পরে ১০ হাজার রুপি দিয়ে তিনি জামিন পান। আগামী ১৬ মার্চ পর্যন্ত এ শুনানি চলবে। এএফপি।