নেপোলিয়নের চিঠি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি সম্রাট নেপোলিয়নের ইংরেজিতে লেখা একটি দুর্লভ চিঠি প্যারিসে প্রকাশ করা হয়েছে। চিঠিটি চলতি সপ্তাহের শেষ দিকে নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম উঠতে পারে ৮০ হাজার ইউরো বা এক লাখ ডলার।সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবনকালে ১৮১৬ সালের মার্চ মাসের কোনো এক তারিখে নেপোলিয়ন চিঠিটি লেখেন।প্যারিসে বিবিসির সাংবাদিক হুগ শফিল্ড বলেন, ইংরেজি শেখার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল নেপোলিয়নের। কিন্তু চিঠিটি দেখে মনে হয়েছে, তিনি যত ভালোভাবে ইংরেজি ভাষা শিখতে চেয়েছিলেন, সেভাবে শিখতে পারেননি।ব্রিটিশ ও প্রুশিয়ান বাহিনীর কাছে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। ওই দ্বীপে থাকাকালে তিনি মোট তিনটি চিঠি লিখেছিলেন। এর একটি হলো এই চিঠি। এটি হলুদাভ একটি কাগজে লেখা।সেন্ট হেলেনা দ্বীপে যাওয়ার পর নেপোলিয়ন নিয়মিত ইংরেজি শেখার চেষ্টা করেন। তাঁর সহযোগী ইমানুয়েল তাঁকে এ প্রশিক্ষণ দেন। মূলত তাঁর চারপাশে কী বলা হচ্ছে, তা বোঝার আগ্রহ থেকেই তিনি ইংরেজি ভাষায় পারদর্শী হওয়ার চেষ্টা করেন ফরাসি এ সেনা ও রাষ্ট্রনায়ক।তবে নেপোলিয়ন ছিলেন খুবই মনোযোগী ছাত্র। রাতে ঘুম না এলে শিক্ষকের কাছে তিনি ছোট ছোট চিঠি লিখতেন। আধুনিক ইংরেজি ভাষীদের কাছে তাঁর এই লেখা একেবারে সহজ হবে না। বিবিসি।