নেভাডায় সাত মেরিন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেভাডায় একটি অস্ত্রভান্ডারে মর্টার শেল বিস্ফোরিত হয়ে সাতজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার রাতে হথর্ন আর্মি ডিপোতে প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহতদের সবাই সেকেন্ড মেরিন ডিভিশনের সদস্য।মেরিন কমান্ডার মেজর জেনারেল রেমন্ড ফক্স বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সব সেনাসদস্যের জন্য আমরা প্রার্থনা করছি। একই সঙ্গে তাঁদের পরিবারের প্রতি জানাই সমবেদনা।’ বিবিসি।