নেলসন ম্যান্ডেলা সেরে উঠেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন। এ ছাড়া তাঁর পিত্তথলির পাথর অপসারণের অস্ত্রোপচার সফল হয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার গতকাল রোববার এ ঘোষণা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা গত মাসে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন। তখন থেকেই তাঁর চিকিৎসা শুরু হয়। এরপর তাঁকে ইস্ট কেপ প্রদেশের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১৯৯০ সালে কারামুক্তির পর এবারই তিনি সবচেয়ে দীর্ঘদিন টানা হাসপাতালে কাটিয়েছেন। বিবিসি।