প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে (৯২) গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যান্ডেলা ফাউন্ডেশন জানায়, তাঁকে বুধবার রাতে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এটি করা হয়েছে।টক রেডিওর এক প্রতিবেদনে বলা হয়, ম্যান্ডেলাকে ফুসফুস বিশেষজ্ঞ একজন চিকিৎসককে দেখানো হয়েছে। এদিকে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমের প্রকাশিত খবরের পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা এ আহ্বান জানায়।এএনসির মুখপাত্র জ্যাকসন মথেম্বু বলেন, ম্যান্ডেলার বয়স এখন ৯২ বছর। এই বয়সে ছোটখাটো রোগব্যাধি হতেই পারে। তবে তাঁর অবস্থা নিয়ে শঙ্কার কিছু নেই। রয়টার্স।