নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে গেলেন জুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা হাসপাতালে সেরে উঠছেন। গতকাল শনিবার ম্যান্ডেলাকে হাসপাতালে দেখে আসার পর প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ কথা জানান। দুই সপ্তাহ আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলাকে রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল প্রেসিডেন্ট জুমা হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমাদের প্রিয় মাদিবার আরোগ্যের জন্য প্রার্থনা করতে আমি দক্ষিণ আফ্রিকার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’গত ১৫ ডিসেম্বর ম্যান্ডেলার শরীরে অস্ত্রোপচার করে গলব্লাডারের পাথর অপসারণ করা হয়। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জুমা জানান, ম্যান্ডেলার অবস্থার উন্নতি হচ্ছে। গত বছরের জানুয়ারিতেও ফুসফুসের সংক্রমণের কারণে ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এএফপি।