প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান কাচি কুলমান ফাইভ (৬৫) শেষনিশ্বাস ত্যাগ করেছেন। সংগঠনটি গতকাল সোমবার এ খবর দিয়েছে। কুলমান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০১৪ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি অব্যাহত ছিল। এ কারণে তিনি গত বছর বেশ কয়েকটি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। নরওয়ের প্রধানমন্ত্রী ও রক্ষণশীল রাজনীতিক এরনা সোলবার্গ ফেসবুকে শোক জানিয়ে কুলমানকে তরুণীদের আদর্শ আখ্যা দিয়েছেন। কুলমান ২০০৩ সালে নোবেল কমিটির সদস্য হন। ২০১৫ সালে তিনি সভাপতির দায়িত্ব পান।
এএফপি