নোবেল পেতে পারেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের অবসান ঘটাতে শান্তিচুক্তি সম্পাদন করায় এ বছর নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এবং দেশটির মার্ক্সবাদী ফার্ক বিদ্রোহী নেতা তিমোশেঙ্কো। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে এবারের নোবেল শান্তি পুরস্কার। সান্তোস ও তিমোশেঙ্কো ২৬ সেপ্টেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন। এতে অর্ধশতকের পুরোনো এক যুদ্ধ শেষ হয়। সেই যুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়। কলম্বিয়ার এই নেতারা এবার শান্তিতে নোবেল পেলে লাতিন আমেরিকার জন্য তা হবে ১৯৯২ সালের পর প্রথম। গুয়াতেমালার মানবাধিকারকর্মী রিগোবের্তা মেনচু ওই বছর পুরস্কারটি পেয়েছিলেন।

রয়টার্স