নৈশভোজে আমন্ত্রিত অতিথির নাম প্রকাশে ক্যামেরনের অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নৈশভোজে আমন্ত্রিত অতিথির নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিনিময়ে অনুদান কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ক্যামেরন অস্বীকৃতি জানালেন। বিষয়টি তিনি ব্যক্তিগত বলে মন্তব্য করেন।অনুদান কেলেঙ্কারির অভিযোগ ওঠায় গত রোববার কনজারভেটিভ পার্টির সহকোষাধ্যক্ষ পিটার ক্রুডাস পদত্যাগ করেন। অনুদান কেলেঙ্কারির বিষয়টির যথাযথ তদন্ত করা হবে বলে জানান ক্যামেরন।ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, অতিথির তালিকা নিয়ে আর কোনো বিস্তারিত প্রকাশ করা হবে না। কারণ, ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করা হয়। পরিচিত অতিথির মধ্যে দীর্ঘদিন ধরে দলকে অনুদান দিয়ে যাচ্ছে এমন ব্যক্তিদের মধ্যে টরি দলের সাবেক কোষাধ্যক্ষ মিশেল স্পেসার এবং দলের বর্তমান প্রধান নির্বাহী ক্যামেরনের বিশ্ববিদ্যালয়ের বন্ধু অ্যান্ড্রু ফ্লেডম্যানও রয়েছেন। বিবিসি।