নোবেল না নিতে ম্যান্ডেলাকে চাপ দেওয়া হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক শান্তিবাদী নেতা নেলসন ম্যান্ডেলা ও দক্ষিণ আফ্রিকার সর্বশেষ বর্ণবাদী প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক অসলোতে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারের গ্রহণ করেছিলেন। ওই সময় একসঙ্গে নোবেল নিয়ে অত্যাচারীকে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ম্যান্ডেলা।
১৯৯৩ সালের ১০ ডিসেম্বর ক্ষমার যে মহৎ নিদর্শন বিশ্ববাসী দেখেছিল, তা ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিংসবাদিত নেতা। তিনি কিনা বর্ণবাদী শাসক ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে পুরস্কার গ্রহণ করলেন। শ্বেতাঙ্গ এই শাসকের কারণেই ম্যান্ডেলাকে ২৭ বছরের কারাভোগ করতে হয়েছিল।
পুরস্কার প্রাপ্তির খবর ম্যান্ডেলাকে জানানোর পর থেকেই অত্যাচারী শাসকের সঙ্গে পুরস্কার না নিতে ম্যান্ডেলার ওপর চাপ সৃষ্টি করেছিলেন তাঁর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারা। এএনসির শীর্ষ নেতাদের একজন তোকাইও সেক্সওয়েল বলেন, ‘আমরা মেনে নিতে পারছিলাম না... তাই ওই পুরস্কার প্রত্যাখ্যানে তাঁকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তিনিই উল্টো আমাদের বুঝিয়ে দিলেন, ক্ষমা কত বড় মহৎ গুণ।’ এএফপি।