নোবেল পদক চুরির তদন্ত আবার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির আট বছর পূর্ণ হয়েছে। ২০০৪ সালের ২৫ মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন থেকে চুরি হয় ১৯১৩ সালে কবিগুরুর পাওয়া নোবেল পদকসহ তাঁর স্মৃতিবহনকারী ৫২টি স্মারক। এত দিনেও রাজ্য পুলিশ, সিআইডি পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ওই ঘটনার কোনো কিনারা করতে পারেনি। অগত্যা সিবিআই আনুষ্ঠানিকভাবে তদন্তকাজের সমাপ্তি ঘোষণা করে। ওই নোবেল চুরির পর থেকে প্রতিবছর শান্তিনিকেতনে ছাত্রছাত্রীরা এই দিনটি কালো দিবস হিসেবে পালন করে আসছে। এবারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা প্রতিবারের মতো মৌন মিছিল করে। রোববার বোলপুরে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, নোবেল চুরির ঘটনার ফের তদন্ত হবে।