নোবেল পুরস্কারের অর্থ কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর নোবেল পুরস্কার বিজয়ীরা আগের বিজয়ীদের চেয়ে কিছুটা কম অর্থ পাবেন। আয়োজকেরা গতকাল সোমবার জানিয়েছেন, অর্থ-সংকটের কারণে পুরস্কার হিসেবে এত দিন যে পরিমাণ অর্থ দেওয়া হতো, তার চেয়ে ২০ শতাংশ কম দেওয়া হবে।সুইডেনের স্টকহোমভিত্তিক নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের এক বৈঠকে ২০১২ সালের নোবেল পুরস্কারের জন্য আট মিলিয়ন সুইডিশ ক্রোনার নির্ধারণ করা হয়েছে। এত দিন নোবেল বিজয়ীদের ১০ মিলিয়ন ক্রোনার করে দিয়ে আসা হচ্ছিল। এএফপি।