নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা আজ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নরওয়ের অসলোয় আজ শুক্রবার বাংলাদেশ বেলা তিনটায় নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আজ শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের মধ্যে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজের নাম শোনা যাচ্ছে।
২৫৯ জন মনোনীত ব্যক্তিদের নামের তালিকা গোপন রাখা হলেও বিশেষজ্ঞদের মতে মালালাই এবারের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত হলে পাকিস্তানি কিশোরী মালালা পাবে এক কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার। পাশাপাশি সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর খেতাবও জুটবে তার ভাগ্যে।
উইকিলিকসের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাসদস্য চেলসি (ব্র্যাডলি) ম্যানিংও আছেন সম্ভাব্যদের তালিকায় ।
নোবেল শান্তি পুরস্কারের তালিকায় আরও আছেন উই টু ব্যান্ডের গায়ক বোনো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ।
গত বছর শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ ইউরোপীয় ইউনিয়নকে শান্তি পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি।