নোবেলজয়ী পর্তুগিজ সাহিত্যিক সারামাগোর জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো আর নেই। গত শুক্রবার স্প্যানিশ ক্যানারি দ্বীপ লাঞ্জারোতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গতকাল শনিবার সারামাগোর ফাউন্ডেশন সূত্রে এ কথা জানা যায়। সরকারের সঙ্গে বিরোধের জের ধরে তিনি দেশ ত্যাগ করেছিলেন।কমিউনিস্ট ভাবাদর্শের লেখক সারামাগো একসঙ্গে বহু রোগে ভুগছিলেন। স্প্যানিশ পত্রিকা এল মান্দোয় প্রকাশিত খবর অনুযায়ী, তিনি লিউকোমিয়ায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে শ্বাসকষ্ট নিয়ে কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হন। ১৯৯৮ সালে সারামাগো নোবেল পুরস্কার পান। তাঁর বহুল আলোচিত উপন্যাসের একটি হচ্ছে ব্লাইন্ডনেস। এএফপি।