নৌ-দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে গভীর সমুদ্রে গত বৃহস্পতিবার একটি স্পিডবোট ডুবে যায়। এতে ২৫ চীনা নাগরিকসহ ৩৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার মালুকু প্রদেশের পুলিশের মুখপাত্র জন হুওয়েই জানান, বৃহস্পতিবার ১২ মিটার দীর্ঘ ওই স্পিডবোটটি আরু থেকে তুয়াল দ্বীপে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়। এ ঘটনায় চীনা এক যাত্রীকে জীবিত এবং ইন্দোনেশীয় এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধার চেষ্টা চলছে। এএফপি।