ন্যাটো-আফগান আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের পর আফগানিস্তানে প্রস্তাবিত সামরিক বাহিনীর অবস্থান নিয়ে গত শনিবার দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে ন্যাটো। তবে ন্যাটো জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের পৃথক একটি চুক্তি না হওয়া পর্যন্ত তারা কোনো চুক্তি সই করবে না। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। ওই চুক্তিতে ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন থাকার বিষয়টি রয়েছে।
কারজাই প্রাথমিকভাবে চুক্তিটি অনুমোদন করলেও পরে এটি সই করতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছে। এএফপি।