ন্যাটো বাহিনীর ওপর হামলা, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনায় ছয় সেনা নিহত হয়েছেন।ন্যাটোর কর্মকর্তারা জানান, গত শুক্রবার প্রথম হামলার ঘটনাটি ঘটে হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে। একজন বেসামরিক আফগানকর্মী গুলি চালিয়ে তিন সেনাকে হত্যা করেন। একই দিন অপর একটি ঘটনায় স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা নৈশভোজের দাওয়াত দিয়ে তিন মার্কিন মেরিন সেনাকে গুলি করে হত্যা করেন। বিবিসি।