ন্যাটো বিমান হামলায় ১০ বেসামরিক আফগান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১০ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনার আগে কাবুল আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছিল। কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানান।ন্যাটো বলেছে, তাদের ওই বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বিষয়টি তারা তদন্ত করে দেখছে। এদিকে আফগানিস্তানের একজন সরকারি মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকজনের হতাহতের যেকোনো অভিযোগ আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি।’বিশ্লেষকেরা বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অবসান ঘটিয়ে আগামী বছরের শেষ নাগাদ দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো বাহিনী। এ অবস্থায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তবে সেটি হবে এই বাহিনীর ভাবমূর্তির ক্ষেত্রে আরেক বড় আঘাত।স্থানীয় কর্মকর্তারা বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকায় মঙ্গলবার মধ্যরাতে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে ন্যাটো বিমান হামলা চালালে ওই ১০ ব্যক্তি নিহত হয়। এএফপি।