ন্যাটোর চাপে অগ্নি-৫-এর দূরত্ব কমিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চাপে ভারত তার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার দূরত্ব নয় হাজার কিলোমিটার থেকে কমিয়ে পাঁচ হাজার কিলোমিটারে নিয়ে এসেছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার ইন্টারনেট সংস্করণে এ দাবি করা হয়।গ্লোবাল টাইমস-এর ভাষ্য, ‘ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের চাপে ক্ষেপণাস্ত্র কর্মসূচি (আইজিএমপি) নিয়ন্ত্রিত রাখতে বাধ্য হয়েছে মনমোহন সিংয়ের সরকার। অগ্নির-৫-এর পাল্লা বর্তমানে সীমিত রাখা হয়েছে।’ ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে চীনের ওই রাষ্ট্রীয় পত্রিকায় মন্তব্য করা হয়, ‘চীনের পারমাণবিক শক্তি ভারতের চেয়ে বেশি ও অধিক নির্ভরযোগ্য। তাদের নাগাল পাওয়ার কোনো সুযোগ নেই ভারতের। গতকাল ওই পত্রিকায় মন্তব্য করা হয়, ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রতিযোগিতায় চীন এগিয়ে, উৎকর্ষেও তারা সেরা। তাই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নিয়ে ভারতের আনন্দিত হওয়ার কারণ নেই।’ টাইমস অব ইন্ডিয়া।