ন্যাটোর তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সেনাবাহিনী ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় ন্যাটোর তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এতে তথ্যের ঘাটতি রয়েছে। ন্যাটো ওই প্রতিবেদনে ঘটনার জন্য ন্যাটো ও পাকিস্তানি—উভয় বাহিনীকেই দায়ী করেছে। ন্যাটো জানায়, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে অভিযানের সুনির্দিষ্ট স্থান নির্বাচন ও তৎপরতা চালানোর বিষয়ে উভয় পক্ষ বেশ কয়েকটি ভুল করেছে।পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত ন্যাটো জোটের ওই তদন্ত প্রতিবেদনের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী একমত নয়। এতে তথ্যের অনেক ঘাটতি রয়েছে।’সেনা কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ওই তদন্ত প্রতিবেদনে অনেক ভুলভ্রান্তি রয়েছে। এএফপি।