ন্যাটোর সরবরাহ পথ খুলে দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তানে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্ত অভিমুখে গতকাল মঙ্গলবার ন্যাটোবিরোধী বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের ওপর থেকে সাত মাস স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এ বিক্ষোভ করা হয়। পাকিস্তানের ডান ও ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জোট ডিফেন্স অব পাকিস্তানের নেতৃত্বে থাকা দল জামায়াত-ই-ইসলামি ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ন্যাটোর রসদ সরবরাহপথের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে এই জোট দেশজুড়ে ব্যাপক বিক্ষোভেরও আহ্বান জানিয়েছে।জামায়াত-ই-ইসলামির নেতারা দাবি করেন, আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর পেশোয়ার থেকে ৫০ হাজার মানুষ গতকালের ওই বিক্ষোভে অংশ নিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে প্রায় আট হাজার লোক পেশোয়ারে জড়ো হয় এবং রাত গভীর হলে তাদের অর্ধেক ঘটনাস্থল ত্যাগ করে। বাকিরা স্থানীয় একটি পার্কে তাঁবু গেড়ে অবস্থান করছিল।পাকিস্তান ৩ জুলাই ওই সরবরাহপথ খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। গত নভেম্বরে ড্রোন হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ পথটি বন্ধ করে দেয়। এএফপি।