ন্যাটোর হামলা ছিল পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা নয়, পূর্ব পরিকল্পিতভাবেই আফগান সীমান্তে ন্যাটো হামলা চালিয়ে ২৪ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক মেজর জেনারেল আশফাক নাদিমের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্র গতকাল শুক্রবার এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্রমাবনতির মুখে আফগান সীমান্তে পাকিস্তানি বিমানবাহিনীর শক্তি বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অসুস্থ হওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভ্যুত্থান হতে পারে বলে ছড়িয়ে পড়া গুজব স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক নাকচ করে দিয়েছেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কোনো ধরনের আশঙ্কা উড়িয়ে দেন। এএফপি, রয়টার্স।