প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ন্যানো’র পর এবার ‘নমো’ গাড়ি আনছে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি টাটা৷ জ্বালানিসাশ্রয়ী পাঁচ আসনের এই গাড়ি ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারবে৷ প্রতিটির উৎপাদন খরচ এক লাখ ২৫ হাজার রুপি৷ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরের সনকা এডুকেশন ট্রাস্ট এবং ভারত সরকারের গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এই গাড়ি নির্মাণ করে৷ গাড়ি তৈরির মূল কাজটি করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের বিজ্ঞানী এস এন মাইতি এবং সনকা এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট পার্থ গোবি৷ কলকাতা প্রতিনিধি৷