নয় দিনের সফর শেষে যুক্তরাজ্যের পথে উইলিয়াম ও কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন নয় দিনের সফর শেষে গতকাল বুধবার যুক্তরাজ্যে ফিরছেন। সর্বশেষ তাঁরা ট্যুভালু সফর করেন।রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনের আরোহণের হীরক জয়ন্তী উপলক্ষে উইলিয়াম ও কেট নয় দিনের সফরে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ভ্রমণ করেন। এই সফরের সময় কেটের সূর্যস্নানের অর্ধনগ্ন ছবি পেয়ে যায় ফ্রান্সের ক্লোজার সাময়িকী। গত শুক্রবার সাময়িকীটি সেই ছবি প্রকাশ করে। গত মঙ্গলবার অবশ্য ফ্রান্সের আদালত এই ছবি পুনঃপ্রকাশ না করার নির্দেশ দেন। ব্রিটিশ কোনো সংবাদপত্র কেটের অর্ধনগ্ন ওই ছবি প্রকাশ করেনি।উইলিয়াম ও কেট গতকাল সকালে যুক্তরাজ্যের পথে রওনা হওয়ার আগে নিউটাও দ্বীপে স্থানীয় অধিবাসীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। স্থানীয় লোকজন তাঁদের নাচে-গানে মাতিয়ে তোলেন। এ সময় তাঁদের স্থানীয়ভাবে তৈরি মাদুর, পাখাসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। বিবিসি।