নয়াদিল্লিতে ফের আন্নার অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিল উত্থাপনের দাবিতে প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বাধীন সংগঠন টিম আন্না দিল্লির যন্তর-মন্তরে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে। ওই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।এনএসইউআই নামধারী একদল কর্মী টিম আন্নার কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করে অনশনে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়াল দ্রুত মঞ্চে অবস্থান নেন। এ সময় টিম আন্না ও এনএসইউআইয়ের কর্মীদের মধ্যে ছোটখাটো হাতাহাতি হয়।আন্না হাজারের তিন সহযোগী অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া ও গোপাল রাই অনশনে অংশ নিচ্ছেন। অনশন শুরুর আগে হাজারে ও তাঁর সমর্থকেরা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যন্তর-মন্তরে পৌঁছার পর হাজারে ও তাঁর সমর্থকেরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। টিম আন্নার দাবি, প্রধানমন্ত্রী মনমোহন সিং কেন্দ্রীয় সরকারের ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠনের জন্য শক্তিশালী লোকপাল বিল উত্থাপন করতে হবে। এ ছাড়া আইনপ্রণেতাদের দুর্নীতির বিচারের জন্য দ্রুতবিচার আদালত গঠন করতে হবে। পিটিআই।